রেজিস্টরের অপর নাম রোধ অথবা রেজিস্ট্যান্স ।এটি কারেন্ট চলাচলে বাধা প্রদান করে।
সকল ইলেকট্রনিক্স সার্কিটে রেজিস্টর ব্যাবহার করা হয়। রেজিস্টর ব্যাথিত কোনো ইলেকট্রনিক্স সার্কিট সম্পন্ন করা যায় না।
রেজিস্টরের ভিন্ন ভিন্ন মান রয়েছে ।প্রয়োজন মত একেক মানের রেজিস্টর একেক সার্কিটে ব্যাবহার করা হয়। যদি কোনো সার্কিটে কম মানের রেজিস্টর প্রয়োজন হয় কিন্তু সেখানে যদি বেশি মানের রেজিস্টর দেওয়া হয় তবে সার্কিটটা সঠিক ভাবে কাজ করবে না । আবার বেশি মানের রেজিস্টর প্রয়োজন যেসব সার্কিটে সেইসব সার্কিটে কম মানের রেজিস্টর দিলে সার্কিট পুড়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই রেজিস্টরের মান নির্ণয় করা অতিব জরুরি।
প্রতিটা রেজিস্টরের গায়ে 4 টা কালার থাকে। এই কালারের মান অনুযায়ি নির্ধারন করা যায় রেজিস্টরের মান।
1ম, 2য়, 3য় এবং চতুর্থ ব্যান্ড কে A, B, C and D দিয়ে প্রকাশ করা হয় ।
কালার কোড:
রংএর নাম. মান. টলারেন্স মান
কালো 0. ±20%
বাদামি 1 ±1%
লাল 2 ±2%
কমলা 3 ±3%
হলুদ 4 --------
সবুজ 5 ±5%
নীল 6 ±6%
বেগুনী 7 ±12.5%
ধূসর 8 ±30%
সাদা 9 ±10
সোনালী --- ±5%
রূপালী --- ±10%
নো কালার --- ±20%
উপরের এই রং গুলোর নাম কে ধারবাহিক ভাবে মনে রাখার জন্য নিচের পদ্ধতি ব্যাবহার করা যায়।
BB Roy of Great Brieten has a very Good Wife. অথবা BB Roy Good Boy
উপরের বাক্যে ব্যাবহৃত শুধু মাত্র বড় হাতের অক্ষর গুলো দ্বারা ধারাবাহিক ভাবে রং এর নাম ওবং 0 হতে 9 পর্যন্ত মান ধরা হয়।
যেমন, B(Black) B(Brown) R(Red) O(Orange) Y(Yellows) of Great (Green) Britein(Blue) has a Very (Violet) Good(Greg) Wife (White)
কালার গুলোর মানকে সূত্রে ফেলে খুব সহজ ভাবে রেজিস্টরের মান বের করা যায়।
সূত্র:
R=AB×10^C ± D%
এখানে,
R=রেজিস্ট্যান্স
A= রেজিস্টরের গায়ে 1ম ব্যান্ডের রং এর মান
B=রেজিস্টরের গায়ে 2য় ব্যান্ডের রং এর মান
C=পাওয়ার 10 এবং 3য় ব্যান্ডের রং এর মান
D=টলারেন্স, 4র্থ ব্যান্ডের রং এর মান
আমরা একটা রেজিস্টরের মান বের করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে
মনে করি, একটা রেজিস্টরের গায়ে বাদামি, কালো, নীল এবং রূপালী এই 4টি রং রয়েছে ।
রেজিস্টরের মান :
সূত্র R=AB×10^C±D Ohm
উক্ত রেজিস্টরের রং অনিযায়ী
1ম ব্যান্ড বাদামি রং A=1
2য় ব্যান্ড কালো রং B=0
3য় ব্যান্ড নীল রং C=6
4র্থ ব্যান্ড রূপালী রং D=±10%
সূত্র মতে,
R=10×10^6±10%
=10000000±10%
=10000000±1000000 ohm {Note(10000000×6÷100)}
=10M ohm
এই ভাবে খুব সহজেই কালার কোড দিয়ে রেজিস্টরের মান নির্ণয় করা যায় ।
No comments:
Post a Comment